কিরগিজ মন্ত্রীকে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ , ১২:১৩ পিএম


শিক্ষার্থীদের ওপর জনতার হামলা: কিরগিজ মন্ত্রীকে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের ওপর জনতার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সেখানে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দেশটির উপ-শিক্ষামন্ত্রী রাসুল আভাজবেক উলুকে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। 

বুধবার (২২ মে) কির‌গিজ উপ-শিক্ষামন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করে এ অনুরোধ জানান দেশটি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের অনাবা‌সিক রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাম্প্রতিক সময়ে সংগঠিত ঘটনার প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত কিরগিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য একটি নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সেখানকার উপ-শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এ সময় তিনি শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আগামী কয়েক মাস অনলাইনে ক্লাস করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানান রাসুল আভাজবেক উলুকে।

কিরগিজ উপ-শিক্ষামন্ত্রীও রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশসহ সব বিদেশি শিক্ষার্থীর নিরাপত্তা বিধানে শুধু সরকারি কর্তৃপক্ষই নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো এ ব্যাপারে আন্তরিকভাবে কাজ করছে। অনলাইন ক্লাসের বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনা করবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বাস দিয়েছেন রাসুল আভাজবেক উলু। একইসঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক সম্পন্ন করার বিষয়েও নিজের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission